মেলান্দহে মুক্তিসংগ্রাম যাদুঘর পরিদর্শন সংস্কৃতিমন্ত্রীর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:৫৪
জামালপুরের মেলান্দহে বৃহস্পতিবার দুপুরে মুক্তিসংগ্রাম যাদুঘর গান্ধি আশ্রম পরিদর্শন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
এ উপলক্ষে ঝাউগড়ার কাপাশ হাটিয়া গান্ধি আশ্রমে মুক্তিযুদ্ধভিত্তিক জ্ঞান জিজ্ঞাসা, লাঠিখেলা, জারি-সারি গানের আসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম, জেলা প্রশাসক শাহাব উদ্দিন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন প্রমুখ।