গাইবান্ধায় ট্রলি উল্টে চালক নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৯:১২
গাইবান্ধার ফকিরপাড়া এলাকায় বৃহস্পতিবার শ্যালোচালিত পাওয়ার ট্রলি খাদে পড়ে চালক শফি মিয়া (৩০)নিহত হয়েছেন। শফি মিয়া বক্সীপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
 
ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুরজামান রিংকু জানান, বালু বোঝাই একটি পাওয়ার ট্রলি দারিয়াপুর বাজার থেকে তালতলা বাজারে যাওয়ার সময় ফকিরপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় চালক শফি মিয়া ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় ট্রলির নিচ থেকে উদ্ধার করে।