মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টাকালে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৪:৩১
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র নির্বাচন কার্যালয় থেকে ছিনতাই চেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দিবাগত রাতে  নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার এসএম নোমান (২৮) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
 
মনোহরগঞ্জ থানা-পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।