কুমিল্লায় দুই দিন ধরে মোশারফ হোসেন নামে এক ব্যাংক ম্যানেজার নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর লাকসাম রোডস্থ যমুনা ব্যাংক শাখার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এ ব্যাপারে তার ছোট ভাই শাহাদাত হোসেন শুক্রবার কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওই ম্যানেজার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামের মৃত আবদুর রশিদ আমিনের ছেলে।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাংক ম্যানেজার মোশারফ হোসেন (৪৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মুন্সেফ বাড়িস্থ হোমনা হাউজ নামীয় ভাড়া বাসা থেকে নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পর না পেয়ে তার ভাই শাহাদাত হোসেন শুক্রবার বিকালে কোতয়ালী মডেল থানায় জিডি করেন।
