গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের নিকট গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে শুক্রবার বিকালে মাইক্রোবাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন নামের এক ব্যাটারি চালিত অটোবাইকের চালক নিহত হয়েছেন।
এ সময় অটোবাইকের আরো তিন যাত্রী আহত হন। মোফাজ্জল হোসেন সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, শহরের শাপলা মিল এলাকা থেকে যাত্রীসহ মোফাজ্জল হোসেন তার অটোবাইক নিয়ে শহরের রেলগেট এলাকায় যাওয়ার পথে ওই স্থানে বিপরীতমুখি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান।
