কুড়িগ্রামের রাজীবপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।
এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকা আওয়ামী লীগ প্রার্থী বাড়ির কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী কামরুল আলম প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী আহত হন। একই সঙ্গে জাতীয় পার্টির ৭ কর্মী আহত হন।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রীতুষ কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
