বিশেষ শিশুদের সঙ্গে টাইগাররা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৬
অটিজম বিষয়ে গণসচেতনতা বাড়ানোর জন্য সামনে এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।  শুক্রবার প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবল নামক একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা সিটি শপিং মলে প্রচারণার শেষ দিনে জাতীয় দলের ক্রিকেটার সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানের অংশ হিসেবে তারা সাপোর্টস বুকে স্বাক্ষর , নীল আলো প্রজ্বলন ও বিশেষ শিশুদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেছেন।
 
 
ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল, কাজী নুরুল হাসান সোহান, জুনায়েদ সিদ্দিকী এবং খালেদ মাসুদ পাইলট। এছাড়াও চলচ্চিত্র তারকা ওমর সানী, কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ, কথা সাহিত্যিক আনিসুল হকও উপস্থিত ছিলেন।