সবার সামনে আসলেন তামিমপুত্র

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২০:২০
প্রথমবারের মতো জনসম্মুখে আসলো টাইগার ওপেনার তামিম ইকবালের সন্তান আরহাম ইকবাল খানকে। শুক্রবার আরহামের আকিকা অনুষ্ঠান করা হয়েছে।
 
আরহামের জন্মের ৩৯তম দিনে ওই আকিকা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই সবার সামনে তাকে নিয়ে আসেন তামিম। চট্টগ্রামের রেডিসন ব্লুতে ওই আকিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা  মা ও স্ত্রী। দেশসেরা ব্যাটসম্যান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল গত ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথম ছেলের বাবা হন।
 
মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে আরহামকে দেশে আনা হয় মার্চের ১৮ তারিখ। থাইল্যান্ড থেকে মা-ছেলে যখন দেশে পৌঁছান তখন তামিম বিশ্বকাপ খেলতে অবস্থান করছিলেন ভারতে। টাইগারদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর ক্রিকেটীয় ব্যস্ততা শেষে সন্তানের আকিকা সেরে নিলেন তামিম।