এএফসি কাপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রবিবার এএফসি কাপের ফিরতি লেগ খেলতে ঢাকা ছাড়ছে ক্লাবটি। আগামী ১২ এপ্রিল মালয়েশিয়ার সেলেঙ্গার এফসির বিপক্ষে খেলবে দলটি। এর আগে ঘরের মাঠে প্রথম লেগের খেলায় ৪-৩ গোলে হেরেছিল এমেকা-ওয়েডসনরা।
ধানমন্ডির ক্লাবটির বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে চোট। এছাড়াও রেজিস্ট্রেশন না থাকায় খেলতে পারছেন না বর্তমান দলের বেশ কয়েকজন খেলোয়াড়। এএফসি কাপে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে শেখ জামাল। পরবর্তী রাউন্ডে খেলতে হলে দলটিকে বাকি ম্যাচগুলোতে জিততে হবে।
দলটির অধিনায়ক ওয়েডসন অ্যানসেলমে বলেন, ‘এএফসি কাপে যেসব দল রয়েছে, তারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এজন্য চ্যালেঞ্জটাও বড়। তবে এবারে আমরা জয় নিয়ে দেশে ফিরতে চাই।’
