ঘরের তৈরি ব্যথানাশক ক্রিম

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১০:১২
ফল হিসেবে নারকেলের জুড়ি নেই। এই নারকেল দিয়ে যেমনি তৈরি করা যায় সুস্বাদু খাবার তেমনি এর রয়েছে নানাবিধ ওষুধি গুণ। আজ আপনাদের জানাবো নারকেল তেলের নতুন একটি গুণের কথা।
 
এই তেল দিয়ে তৈরি করতে পারেন আপনার শরীরের ব্যথানাশক ক্রিম। খেলতে গিয়ে, পড়ে গিয়ে নানান সময় আমরা ব্যথা পাই, তারপরই আমরা দৌঁড়াই চিকিৎসকের কাছে, কিন্তু একটু চেষ্টা করলেই ঘরে বসে নারকেল তেল দিয়েই তৈরি করতে পারেন শরীরের ব্যথানাশক ক্রিম । আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন নারকেল তেলের ব্যথানাশক ক্রিম।
 
উপকরণ
১. নারকেল তেল ১/২ কাপ
 
২. গোল মরিচবাটা তিন টেবিল চামচ
 
৩. অ্যারারূট গুঁড়া টেবিল চামচ
 
৪.  মাখন টেবিল চামচ
 
৫. পেপারমিন্ট অয়েল ১০ ফোঁটা।
 
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে পানি দিয়ে তার ভেতরে ঢাকনাসহ আরেকটি পাত্র বসাতে হবে। এর পর দ্বিতীয় পাত্রের ভেতরে নারকেল তেল, গোল মরিচবাটা, অ্যারারূট গুঁড়া , মাখন  ও পেপারমিন্ট অয়েল  একসঙ্গে মিশিয়ে জাল দিতে হবে। উপকরণগুলো ঘন হয়ে জমে এলে, চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। ঠাণ্ডা হলে একটি কাঁচের বয়াম বা ঢাকনাযুক্ত যে কোন ধরনের পাত্রে ঠাণ্ডা স্থানে রেখে ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন।
 
সতর্কতা
১. হাত অথবা তুলার সঙ্গে লাগিয়ে ব্যবহার করুন।
 
২. এই ক্রিম হাতে লাগানোর পর চোখ বা শরীরের অন্য কোন স্পর্শকাতর স্থানে হাত দেবেন না।
 
৩.  ফাটা চামড়ায় এটা ব্যবহার করা যাবে না।
 
৪. প্রচণ্ড গরমে এটা ব্যবহার করবেন না।