কাবুলে অঘোষিত সফরে কেরি ঐকমত্যের সরকারে সমর্থন

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১১:১২
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অঘোষিত সফলে আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। এই সফরে তিনি দেশটির রাজনৈতিক সংকট নিরসন তথা ঐকমত্যের সরকারে গুরুত্ব দিবেন। ২০১৪ সালে জাতীয় ঐকমত্যের সরকার গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের।
 
জন কেরির এই সফরকে ব্যাপক তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার বিরোধী রাজনৈতিক দলের কারণে দুর্বল অবস্থানে আছে। তালেবানরাও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ২০১১ সালে পতনের পর তালেবানরা এখন অনেক বেশি শক্তিশালী। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কারবি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কেরি ঐকমত্যের সরকারে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করবেন।
 
আফগানিস্তানে এখনো ন্যাটো সেন্য রয়েছে। তারা দেশটির নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করছে। ২০১৭ সালের শুরুতে বর্তমানের ৯ হাজার ৮০০ থেকে সৈন্য সংখ্যা সাড়ে ৫ হাজারে নেমে আসবে।