মধুচন্দ্রিমা নিয়ে হ্যাজেল-যুবরাজ বিরোধ

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:৩৩
এই বছরেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং অভিনেত্রী হ্যাজেল কিচ। কিন্তু বিয়ের আগেই মধুচন্দ্রিমা কোথায় উদযাপন করবেন সেটা নিয়ে বিতণ্ডা হচ্ছে এই জুটির।
 
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে হনিমুনে যেতে চান হ্যাজেল। কিন্তু যুবরাজের পছন্দ মালদ্বীপ অথবা পলিনেশিয়ার পর্যটন দ্বীপ বোরা বোরা। গত বছর এনগেজমেন্টের পর থেকেই নাকি হনিমুন প্ল্যান শুরু হয়েছে। কিন্তু তা নিয়ে বিরোধ এখনও মেটেনি। তবে যুবরাজের ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, শেষ পর্যন্ত হয়তো প্রেয়সীর কথাই রাখবেন যুবি।