মৌলভীবাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৫:৫০
 
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিএনজির যাত্রী রফিজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিজ মিয়ার বাড়ি উপজেলার মহলাল গ্রামে।
 
পুলিশ জানায়, দুপুরে রাজনগরের চাটুরা এলাকায় সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।