সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্স ঠিক আগের মতো নয়। ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও তার ব্যাট ছিলো নীরব। শনিবার অটিজম ডে উপলক্ষে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অস্টিস্টিক চিলড্রেনের আয়োজনে এলজিইডি ভবনের আরডিইউসি মিলনায়তনে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেখানেই তিনি বলেন, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগেই স্বরুপে ফিরতে চান তিনি।
গত ১৬ ম্যাচে তার রান সংখ্যা ১৪৫। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ আসছে। চেষ্টা করব ভালো করার। দেখি কোন দলে যাই। যেহেতু এখন বাংলাদেশ দলের খেলা নেই, চেষ্টা করব এটাতে যেন নিজেকে ফিরে পেতে পারি।’ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশের এই টেস্ট অধিনায়ক।
