এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমড়ি খেয়ে পড়ল ক্রেন

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:০২
অব্যবহৃত একটি বিমান তুলে নিয়ে যাওয়ার সময় ভারতে একটি ক্রেন ভেঙে পড়েছে। ক্রেনটি বিমানসহ একটি দেয়ালের ওপর আছড়ে পড়ে। ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দারাবাদের বেগুমপেট বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় বিশালাকার ক্রেনটি বিমানের ওপর পড়ে তাকে প্রায় দুই ভাগ করে ফেললেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, এয়ারবাস এ৩২০ বিমানটি সরিয়ে নেয়ার সময় প্রায় ৬০ ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ হুড়মুড় করে পড়ে যায়। বিশাল একটি রোড ট্রান্সপোর্টারের ওপর থাকা ক্রেনটি ২৫ টন ওজনের বিমানটিকে তুলে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্র: বিবিসি

ভিডিও: এনডিটিভি