ডিপিএলে মোহামেডানের কোচ আফতাব!

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৬:৫৬
২২ গজে অনেকদিন ধরেই নেই বাংলাদেশের সাবেক হার্ড হিটার আফতাব আহমেদ। তবে আবারো মাঠে ফিরছেন তিনি। এবার কোচ হিসেবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন এই ভূমিকায় দেখা যাবে চট্টগ্রামের এই ক্রিকেটারকে।
 
আগেই কোচিং করার ঘোষণা দেওয়া আফতাব ইতোমধ্যেই লেভেল-১ এর কোচিং ট্রেনিং নিয়েছেন। ডিপিএল শেষে লেভেল-২, লেভেল-৩ কোচিং করার ইচ্ছে প্রকাশ করেছেন মারকুটে এই ব্যাটসম্যান।
 
মোহামেডানে কোচিংয়ের কাজ শুরু করলেও নিজের সাবেক কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের অধীনে কাজ করবেন।