ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটিশ রাজবধূ কেট মিডেলটন। ৬ দিনের ভারত সফরে মুম্বাইয়ের ওভাল ময়দানে সুবিধাবঞ্চিতদের একটি ক্রিকেট ম্যাচ দেখছিলেন তিনি। সেখানেই তাদের সঙ্গে মাঠে নেমে পরেন ব্রিটেনের রাজপরিবারের এই সদস্য। তার সঙ্গে যোগ দেন ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।
এ্সময় তার পরনে ছিল ভারতীয় ডিজাইনার অনিতা ডংগ্রের ডিজাইন করা পোশাক।
মুম্বাইয়ে পৌঁছে প্রথমেই তিনি তাজ মহল হোটেলে ২৬/১১ এর বোমা হামলায় নিহতদের কথা স্মরণ করেন। এরপর সেখান থেকে ওভালে ম্যাচ দেখতে যান। সেখান থেকে বাঙ্গানা ওয়াটার ট্যাংকে স্মাইল নামে একটি এনজিওতে যাবেন কেট ও উইলিয়াম।
Kate shows off her sporting skills in a game of cricket with Sachin Tendulkar #RoyalVisitIndia pic.twitter.com/hZVAueVOLN
— Victoria Murphy (@QueenVicMirror) April 10, 2016
রবিবার সন্ধ্যায় তাদের জন্য রয়েছে বলিউড গালা। যেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, শিল্পা শেঠী, আলিয়া ভাট, সোনম কাপুর ও কারান জোহার।
