বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাবনার শহীদ এ্যাডভোকেট আমীন উদ্দিন স্টেডিয়ামের জিমন্যাশিয়ামে ড্যান সার্টিফিকেট প্রদান ও কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল (ব্লাক বেল্ট সেভেন ড্যান, ডাব্লিউকেএফ) ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্লাক বেল্ট ড্যান সার্টিফেকেট প্রদান করা হয়। ব্লাক বেল্ট তৃতীয় ড্যান পরীক্ষায় উত্তীর্ণ হন সেনসি আহম্মদ আবদুল্লাহ। দ্বিতীয় ড্যান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন নাহিদ আক্তার। এছাড়া আরো ১৬জন পরীক্ষার্থী ব্লাক বেল্ট প্রথম ড্যান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় কোচ সেনসি মোজাম্মেল হক মিলনসহ অন্যান্যরা।
