রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আলম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে সাড়ে আটটার দিকে আজমপুরে হাউজ ১৩/এ, দেওয়ান সিটির নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।
নিহত মো. আলম নেত্রকোনা জেলার মদন উপজেলার কফিলউদ্দিনের ছেলে।
মো. আলমের সহকর্মীরা জানান, সকালে নির্মাণাধীন নয়তলা ভবনের তৃতীয় তলায় পানি দিচ্ছিলেন আলম। এ সময় হঠাত্ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানিয়েছেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
