দর্শনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:১৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় এক ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার শামিম খান জনি (৩০) দর্শনা পৌর-২নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২ টার দিকে ছাত্রদল সভাপতি শামিম তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। আমতলা পুকুরের কাছে পৌঁছালে একই গ্রমের ইউসুফসহ ৭/৮ জন তার উপর হামলা করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
 
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।