শহরে একই দিনে ১১ জন আত্মহত্যা চেষ্টায় জরুরি অবস্থা

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২১:০৩
উত্তর কানাডার আত্তাওয়াপিস্কাত আদিবাসী সম্প্রদায় তাদের শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই দিনে ওই শহরে ১১ জন লোক আত্মহত্যার চেষ্টা করায় তারা এই ব্যবস্থা নিয়েছে।
 
কানাডার গণমাধ্যমের মতে, গত মার্চ মাসে ২৮ জন এবং সেপ্টেম্বর মাসের পর থেকে শতাধিক লোক আত্মহত্যার চেষ্টা করে। তাদের মধ্যে একজন লোক মারা যায়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একে ‘হৃদয়বিদায়ক’ সংবাদ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, আমরা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাবো।
 
কানাডায় আদিবাসীদের ১৪ লাখ লোক দারিদ্র্যের সর্বোচ্চ সীমায় বসবাস করছে। তাদের আয়ুষ্কাল কানাডার গড় আয়ুষ্কালের নিচে অবস্থান করছে। আত্তাওয়াপিস্কাত আদিবাসীর প্রধান ‘ব্রুস শিশেশ’ বলেন, শনিবারে ১১ জন লোকের আত্মহত্যার চেষ্টা তাকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছে।
 
কানাডার গণমাধ্যমের মতে, প্রথম জাতীয় সরকার এই সংকট মোকাবেলার জন্য শনিবার একটি ইউনিট পাঠিয়েছেন। আর দেশটির রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থার মতে, তারা দু’জন মানসিক স্বাস্থ্য পরামর্শক এই ইউনিটের সাথে পাঠিয়েছেন।
 
স্থানীয় সংসদ সদস্য চার্লি আঙ্গুস অভিযোগ করে বলেন, এই সংকট মোকাবেলায় সরকারের কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সূত্র: বিবিসি