ইলিশ ছাড়াই নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত খুলনা জেলা প্রশাসনের

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২২:৫১
মা-ইলিশ ও জাটকা রক্ষায় ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
 
সোমবার খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। পাশাপাশি অন্যদেরও একই পন্থা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন তিনি।
নাজমুল আহসান ফেসবুকে লিখেছেন, চলমান মৌসুমটি হচ্ছে ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময়। এ সময় পহেলা বৈশাখকে উপলক্ষ করে বাজারে ইলিশের চাহিদা বেড়ে যায়। ফলে নদীতে জাটকা ও মা ইলিশ নিধন শুরু হয় ব্যাপক হারে। তাই জাতীয় বৃহত্তর স্বার্থ বিবেচনা করে জেলা প্রশাসন খুলনা এ বছরের (১৪২৩ বঙ্গাব্দ) পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, অন্যসব আয়োজন আগের মতোই থাকবে।