টি-টোয়েন্টিতে সবার আগে ৩০০ উইকেটের দেখা পেলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট লায়ন্সের হয়ে নিজেদেরে প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এমন কীর্তি গড়েন তিনি।
এই ম্যাচের আগে সব ধরনের টি-টোয়েন্টি মিলে তার উইকেট ছিলো ২৯৮টি। বিশ্বরেকর্ডটি হতে এই ক্যারিবিয়ানের দরকার ছিল আরো ২টি উইকেট। সোমবার এক ওভারেই কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারকে সাজঘরে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন ব্রাভো। এদিন তার নামের পাশে আরো ২টি উইকেট যোগ করেন এই ডানহাতি পেসার।
তবে এই রেকর্ডটি সবাই আগে হয়ত লাসিথ মালিঙ্গায় গড়তেন। ২৯৯ উইকেট নিয়ে ব্রাভোর আগে ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টাসের বিপক্ষে মাঠে নামা হয়নি এই ডানহাতির। শঙ্কা আছে আদৌও এবারের আইপিএলে মাঠে নামা নিয়ে।
টি-টোয়েন্টিতে ২৭৭ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত। আর ২৬৩ উইকেট নিয়ে চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার আলফনসো টমাস।
