বাংলা নববর্ষ উপলক্ষে আগামী বুধবার পহেলা বৈশাখে আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশন সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। -প্রেস বিজ্ঞপ্তি
