দ্বিতীয় বিভাগ ভলিবলে জয় পেয়েছে আনসার ও যুবসংঘ

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২১:০২
 মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগেজয় পেয়েছে আনসার ও যুব সংঘ। মঙ্গলবার টুর্নামেন্টের ষষ্ঠ দিনে ঢাকা ভলিবল স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ২৫-১৭, ২৫-১৩, ২৫-০৯ পয়েন্টে ( ৩-০ সেটে ) বনানী নবারুন সংঘকে পরাজিত করে। আর দ্বিতীয় ম্যাচে যুব সংঘ ২৫-১০, ২৫-১৯, ২৫-১৪ পয়েন্টে ( ৩-০ সেটে) নবোদয় সংঘ ক্লাবকে পরাজিত করে।
 
৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এই ধরণের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার সঙ্গেও যুক্ত হয়েছে ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল।
 
এবারের এই মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। আগের আসরে ৮টি দল অংশ নিয়েছিল। নতুন দুটি দল হল বাংলাদেশ আনসার ও বিকেএসপি।