রুপালি পর্দায় শচীন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:৪২
বলিউডে আত্মজীবনীমূলক চলচ্চিত্র নতুন কিছু নয়। তবে এবারের বিষয়টি অন্য যেকোনো সময়ের চেয়ে ব্যতিক্রম। ক্রিকেটের ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের জীবনের গল্পও ভেসে উঠতে চলেছে রুপালি পর্দায়। আর এই চরিত্রে লিটল মাস্টার নিজেই নিজের চরিত্রে অভিনয় করেছেন।
 
এর আগে  মাত্র ভারতীয় ক্রিকেটারদের নিয়েই তৈরি হয়েছে বেশ কিছু সিনেমা। বৃহস্পতিবার শচীনের জীবন নিয়ে নির্মিত ছবি 'শচীন : আ বিলিয়ন ডলার ড্রিমস' নামক ছবিটির টিজার মুক্তি পাচ্ছে। সেটির পোস্টার এরই মধ্যে ক্রিকেট কিংবদন্তি নিজের টুইটারে শেয়ার করেছেন। রিটুইট করেছেন সুরেশ রায়না, রোহিত শর্মা এবং বিরেন্দ্র শেবাগ সহ আরো বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। পোস্টারটিতে লেখা আছে ‘৫৫ দিনের ট্রেনিং। এক জোড়া পায়জামা। এটাই শচীনের গল্প।'
 
পাঁচটি দেশে ৩০ মাস ধরে চলা শুটিংয়ের শেষ হয় গত ফেব্রুয়ারিতে। শিবাজি পার্কে শেষ দিনে বেশ আবেগ আক্রান্ত হয়ে পড়েছিলেন শচীন। মনে পড়ে নিজের বড় ভাই অজিত টেন্ডুলকারের কথা। তিনিই তো প্রথম শচীনের মধ্যে অসামান্য ক্রিকেট প্রতিভার খোঁজ পেয়েছিলেন। বলতে গেলে তার হাত ধরেই শুরু হয়েছে শচীন নামের ইতিহাস। সারাবিশ্বের ২০০টি পেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।