চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মো. আলতাফ হোসেন ওরফে কানা বক্করকে (৪০) গ্রেফতার করা হয়।
র্যাব-৭ -এর মিডিয়া অফিসার এএসপি আমীর উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বক্করকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি ও চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
