নরসিংদী প্রেসক্লাবের সভাপতি আউয়াল, সম্পাদক মানিক

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৬:৫২
নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে এম.এ. আউয়াল সভাপতি ও শফিকুল মোহাম্মাদ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মোশারফ হোসেন মজনু ও মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ আল শিবলী, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম। নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হলেন- বাদল কুমার সাহা, আমজাদ হোসেন ও মোবারক হোসেন।
 
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ক্লাবের ৪৭ জন সদস্যের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে এম.এ আউয়াল এবং মো. মোর্শেদ শাহরিয়ার দুজনেই ২১ ভোট পেলে নরসিংদী প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন লটারির আয়োজন করে। লটারিতে এমএ আউয়াল সভাপতি হিসেবে জয়ী হন।