মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:২৩

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় রিপন সিকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কে কাজিরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রিপন সিকদার উপজেলার সদর ইউনিয়নের নয়ঘর গ্রামের হোসেন সিকদারের ছেলে।

জানা গেছে, রিপন বৃহস্পতিবার কাজিরহাট থেকে ট্রলি নিয়ে মুলাদী বন্দরে রওয়ানা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী ডোবায় উল্টে পরে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণ করেন।

ইত্তেফাক/বিএএফ