ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা শাখা মহিলা পরিষদের উদ্যোগে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সহ-সভাপতি আইরিন পারভিন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, প্রশিক্ষণ গবেষণা পাঠাগার সম্পাদক রোমা ঘোষ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম পারুল, লিগ্যাল এইড সম্পাদক শামিমা সুলতানা, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক রোমা ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাবেয়া তোরাব, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার সপ্না প্রমূখ।
