ফুলগাজীতে গণমনস্তাত্ত্বিক রোগে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ২১:৪২
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরের দিকে ৩০-৩৫ জন শিক্ষার্থী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে।
 
আহত শিক্ষার্থীদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
 
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল খলিল জানান, বিদ্যালয়ে প্রথম ক্লাশ শেষ হওয়ার পর একে একে প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে বিদ্যালয় ছুটি দেয়া হয়।
 
অসুস্থ শিক্ষার্থীরা হল আয়েশা আক্তার (নবম), সানজিদা আক্তার (৭ম) রাবেয়া আক্তার (৮ম), তানিয়া আক্তার (৮ম), রাশেদা আক্তার (৬ষ্ট), তাহমিনা আক্তার (৬ষ্ট), ফারজানা আক্তার, আকলিমা আক্তার, জোবেদা আক্তার, নুসরাত জাহান, উর্মি আক্তার, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাজেরা খাতুন, বিবি মরিয়ম, জিন্নাত আরা, তাহমিনা, ফরিদা খাতুন, সপ্তম শ্রেণির ফারিয়া আক্তার, ফারজানা আকতার, আরিফ, আয়েশা আক্তারসহ ৩৫ শিক্ষার্থী।
 
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া ও ইএমও ডা. শামিমা আক্তার জানান, এটি গণমনস্তাত্ত্বিক রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ভয়ের কিছু নেই, আশাকরি সকলেই সুস্থ হয়ে যাবে।