নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১০:২৫
নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় পালন করা হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৩। 
 
বৃহস্পতিবার সকাল নয়টায় এ উপলক্ষ্যে শহরের পুরাতন কালেক্টরেট ভবন হতে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 
এ সময় পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আব্দুল্লাহ হিল বাকীঁ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার হারুন অল রশিদ, সদর উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা গোলাম সামাদানি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি পুরাতন কালেক্টরেট ভবনে এসে শেষ হয়।
 
শোভাযাত্রায় গরুর গাড়ি, পালকিসহ বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যের তুলে ধরা হয়। এ ছাড়াও শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক-সাংস্কৃতি সংগঠনগুলো পৃথক পৃথক র‌্যালি বের করে। শহরের বিভিন্ন জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয়।
 
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে নওগাঁ জেলা সমবায় অফিস চত্বরে ভায়োর রাগের সুরের মূর্ছনায় ১৪২৩ সালকে স্বাগত জানানো হয়।