ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুরে সিএনিজ অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুহিলপুর কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫) ও তার ছেলে রিয়েল (১২)। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
