কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৫:২৫
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বণার্ঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
 
পরে ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বৈশাখী আড্ডা ও পান্তা ভোজে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল মজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, রেজাউল করীম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। আড্ডা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান।
 
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণে পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের নেতৃত্বে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।