রাজধানীর উত্তরায় কীটনাশক খেয়ে এক তরুণ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। নিহত হৃদয় রহমান (১৮) পরিবারের সঙ্গে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে থাকতেন। তিনি এ বছর উত্তরার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শুক্রবার বিকালে হৃদয়কে তার মা রহিমা বেগম ও অন্য স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের মায়ের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার সকালে হৃদয় ও তার ছোট বোনকে নিয়ে ঘুরতে বের হয়; দুপুরে দুজনেই বাসায় ফিরে আসে। পরে হৃদয় নিজ কক্ষে গিয়ে কীটনাশক খেয়ে অচেতন হয়ে পড়ে। বাসার অন্য বিষয়টি টের পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কী কারণে হৃদয় কীটনাশক খেয়েছে তা পরিবার জানাতে পারেননি।
হৃদয়ে বাবা গোলাম মোস্তফা মালয়েশিয়ায় থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে।
