ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী ও শিবির নেতা শামিম হোসাইনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শনিবার সকাল সাড়ে ৭টায় শাখা সভাপতি হাসান জারিফের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, দফতার সম্পাদক আজিজুল ইসলাম সজিব, সাহিত্য সম্পাদক মনোয়ার হোসেন, আইন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ঝিনাইদহের শিবির নেতা আবু জর গিফারিকে এবং ২৫ মার্চ শিবির নেতা শামিম হোসাইনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৩ এপ্রিল যশোরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
