চুয়াডাঙ্গার মাছেরদাড়ী গ্রামে বোমা হামলার ঘটনায় হামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মো. তাইজাল মামলাটি দায়ের করেন। সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারনুকে প্রধান করে ১০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাছেরদাড়ী গ্রামের একদল যুবক বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার আঘাতে তিনজন আহত হন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বোমা হামলার ঘটনায় মাছেরদাড়ী গ্রামের মৃত নুরু ব্যাপারীর ছেলে মো. তাইজাল মামলা করেছেন।
