রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. সোহেল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার তাজমহল রোডে এই ঘটনা ঘটে।
কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, সকালে নির্মাণাধীন নয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে সোহেল পড়ে যায়। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, সোহেলের মরদেহ ঢামেক হাসপাতালের জারুরি বিভাগের মর্গে রাখা আছে।
