সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি পালন করেছে মৌলিক বাঙলা নামের সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে। এর পূর্বে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বনকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের উন্নয়ন সবাই চাই, কিন্তু সেটা পরিবেশ ধ্বংস করে নয়।
প্রতিবাদ সমাবেশ শেষে পদযাত্রাটি রাজধানীর শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
