চাকরি জাতীয়করণের দাবিতে ত্রিশালে মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:৫৩
 
চাকরি জাতীয়করণের দাবিতে ময়মনসিংহের ত্রিশাল পৌর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। রবিবার উপজেলা পরিষদ রাস্তায় ত্রিশাল প্রেসক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়।
 
সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন কালে পৌর সভার কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ সরকারের কাছে সরকারি রেভিনিউ থেকে তাদের বেতন ভাতা পরিশোধের দাবি জানান।
 
এ সময় পৌর সচিব নজরুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রকৌশলী প্রদ্বীপ কুমার, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রধান সহকারী ইসহাক আলী, সহকারী হিসাবরক্ষক কফিল উদ্দিন, কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।