ছেলের গুলিতে বাবার মৃত্যু, মায়ের মামলা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১১:১৬
কেরানীগঞ্জে  বাবাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। প্রসঙ্গত, রবিবার দুপুরে নেশা করার জন্য দাবিকৃত টাকা বাবার কাছ থেকে চেয়ে না পাওয়ায় ছেলে পিস্তল দিয়ে বাবাকে গুলি করে। হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছোট ছেলে মো. তমিজ উদ্দিন ওরফে তমু (২৫) পলাতক রয়েছে।
 
রবিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের স্ত্রী আফিলা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
 
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. সাইদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, রবিবার দুপুরে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে  মো. মমতাজ উদ্দিন (৬০) কাজ শেষে বাড়িতে ফিরে ঘরে ফিরলে ছেলে তমু তার কাছে ৫০০ টাকা দাবি করেন। মমতাজ  মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তমু কোমর থেকে পিস্তল বের করে বাবাকে গুলি করে পালিয়ে যায়। বুকের ডান পাশে গুলিবিদ্ধ মমতাজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান।