গাইবান্ধার ডাকাত কালিয়া গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:৪০
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কালিয়া রঞ্জু (৪৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
 
রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাকরি বাঁশের তল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জু ওই ইউনিয়নের ঘেঘার বাজার গ্রামের আব্দুল জোব্বারের ছেলে।
 
পুলিশ জানায়,  রঞ্জু একাধিক ডাকাতি মামলার আসামি। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়না জারি করেছে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।