পাবনায় চরমপন্থি দলের নেতাকে জবাই করে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:৫১
পাবনার সাঁথিয়ায় চরমপন্থী দলের অন্যতম আঞ্চলিক নেতা ইব্রাহিম মোল্লাকে (৩৫) জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আতাইকুলা থানার ভায়না পাড়ায় এই ঘটনা ঘটে।  
 
নিহত ইব্রাহিম একই গ্রামের মৃত মন্তাজ মোল্লার ছেলে।
 
আতাইকুলা থানা পুলিশ জানিয়েছে, দুপুরে ইব্রাহিম নিজ বাড়ির পাশের একটি বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। সেময় প্রতিপক্ষ দলের সদস্যরা ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পালিয়ে যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছে।
 
থানার ওসি তদন্ত গোলাম রসুল হত্যার ঘটনা স্বীকার করে বলেন, ইব্রাহিম চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।