আগামীকাল ‘লালজমিন’ নাটকের ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা। রাজধানীর বিএটিসি অডিটোরিয়ামে এদিন সন্ধ্যায় নাটকটি মঞ্চায়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ২০১১ সালের ১৯ মে প্রথম মঞ্চায়িত হয় লালজমিন। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নির্দেশক সুদীপ চক্রবর্তী। মোমেনা চৌধুরীর একক অভিনয়ের নাটকটি দর্শকমহলেও প্রশংসিত হয়েছে। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সঙ্গীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু ও নীলা সাহা। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মত্ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি ও নিথর মাহবুব।
