পিরোজপুরের কাউখালীর কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে প্রস্তাবিত বেকুটিয়া ব্রিজ নির্মাণের দাবিতে কাউখালীতে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জান দেব, প্রাণ দেব তবু বেকুটিয়া ছাড়া অন্যত্র সেতু হতে দেবনা- এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গৌতম কুমার দাস, শিক্ষক নেতা লিটন কুমার কর, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, জাপা নেতা শহীদুল ইসলাম সোহেল, ছাত্রলীগের সভাপতি মাহাফুজুর রহমান শাওন, ছাত্রদল নেতা শরিফুল আজম সোহেল প্রমুখ।
