তা র কা ব চ ন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:১৪

বিয়ে কবে করবো সেই সিদ্ধান্ত এখনো নিইনি। বিয়ে পরেও করা যাবে। এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দি করতে চাচ্ছি না। আমি আরো কাজ করতে চাই। পরিবার থেকে অবশ্য বিয়ের চাপ আসছে। কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি। আর জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমি চেহারাকে এত গুরুত্ব দিই না। আমার জীবনসঙ্গীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল ও প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃজনশীল ব্যক্তিকে কদর করার মতো মন-মানসিকতা থাকতে হবে তার।

 

বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচন প্রসঙ্গে

অভিনেত্রী জয়া আহসান