উপজেলার মজুমদার বাজারে মাদক আস্তানায় হানা দেয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত হয়েছে।
জানা গেছে, বুধবার ভোর রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ মজুমদার বাজারে মাদক আস্তানায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলে কং নরেশ সহ ৩ পুুলিশ সদস্য আহত হয়। পরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় পুলিশ খামার ধুবনী গ্রামের মৃত মতিলালের কন্যা জয়ন্ত রানী (১৯), শিবলাল রবিদাসের স্ত্রী লাইলী রবিদাস ও জহরলালের স্ত্রী খুকি নামের ৩ নারীকে গ্রেফতার করেন। তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রতি জনকে ১৫ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম।
থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
