সিরাজগঞ্জ সদর উপজেলার এক কিশোরীকে প্রেমের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠছে কিশোরীর প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃস্পতিবার সকালে কিশোরীকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার ভাটপিয়ারী পাচঠাকুরী গ্রামের ওই কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী পারপাচিল গ্রামের রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার বিকালে রাসেল ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে সুকৌশলে যমুনা নদীর ভাটপিয়ারী চরে নিয়ে যায়। সেখানে সে তার পাঁচ সহযোগীকেও ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সে ও তার সহযোগীরা কিশোরীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরী বাড়ি ফিরে আসে। পরে কিশোরীর ভাইয়েরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে ভর্তি করায়।
পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে মামলা করেছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আঞ্জুমানা খাতুন জানান, প্রাথমিক পরীক্ষায় মেয়েটির শরীরে পালাক্রমে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার অবস্থা গুরুতর।
সিরাজগঞ্জ সদর থানার এসআই নুরুল হুদা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
