খুলনায় তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবি

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩২

খুলনা অফিস

খুলনায় তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবিতে রবিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের সামনে তামাকবিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন, সিয়াম, রূপসাসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধন করে। বক্তারা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে তামাক কর নীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আগামী বাজেটে তামাকজাত দ্রব্যের উপর উচ্চ হারে করারোপ করার দাবি জানান।

অনুষ্ঠানে সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাছুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডল, সাধারণ সম্পাদক এসএমজি নেওয়াজ প্রমুখ।