চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রেরণকারী প্রায় সব দেশ থেকেই রেমিট্যান্স প্রবাহ কমেছে। তবে এ সময়ে যেসব দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে তার মধ্যে রয়েছে কাতার, মালয়েশিয়া ও কুয়েত।
সবগুলো দেশ থেকে এ সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৮৭ লাখ ডলার কম রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম নয় মাস (জুলাই-মার্চ) পর্যন্ত সময়ে প্রবাসীরা এক হাজার ১০৫ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ১২৫ কোটি ৮৩ লাখ ডলার।
দেশভিত্তিক রেমিট্যান্সের হিসাব অনুযায়ী, সব দেশ থেকে ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স বেড়েছে। চলতি অর্থবছরের মার্চ মাসে সবগুলোদেশ থেকে থেকে এসেছে ১২৮ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স। গত বছরের মার্চ মাসে এসেছিল ১৩৩ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাত্ আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের মার্চ মাসে পাঁচ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স কমেছে। একক মাস হিসাবে মার্চে আসা রেমিট্যান্সের মধ্যে উল্লেখযোগ্য দেশ সৌদি আরব থেকে এসেছে ২৬ কোটি ২৪ লাখ ডলার। আগের অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ৩০ কোটি ৬৯ লাখ। অর্থাত্ আগের অর্থবছরের মার্চ মাসের তুলনায় এ অর্থবছরের মার্চ মাসে কমেছে চার কোটি ৪০ লাখ ডালার। গেল মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ডলার। আগের অর্থবছরের মার্চ মাসে এসেছিল ২৪ কোটি ৯৬ লাখ ডলার। ওমান থেকে গত মার্চে এসেছে সাত কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের মার্চ মাসে এসেছিল আট কোটি ৫১ লাখ ডলার। কুয়েত থেকে এবছর মার্চ মাসে এসেছে নয় কোটি ১৩ লাখ। আগের বছরের একই মাসে এসেছিল নয় কোটি ২৩ লাখ ডলার। যুক্তরাষ্ট্র থেকে গত বছরের মার্চে ২০ কোটি ৯৬ লাখ ডলার আসছেল এসবছর মার্চে এসেছে ২০ কোটি ৮২ লাখ ডলার।
পরিসংখ্যানে দেখা গেছে, রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আরব থেকে জুলাই থেকে মার্চ সময়ে ২২৩ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এদেশ থেকে ২৪৪ কোটি ১৭ লাখ ডলার এসেছিল। একইভাবে চলতি অর্থবছরের নয় মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে যেখানে ১৯৯ কোটি ডলার এসেছে আগের অর্থবছরের একইসময়ে ছিল ২১০ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। একইভাবে রেমিট্যান্সে বিশেষ ভূমিকা রাখা কুয়েত ওমান ও বাহারাইন, মালয়েশিয়া, সিঙ্গপুর প্রভৃতি দেশ থেকে আগের অর্থবছরের প্রথম নয় মাসের চেয়ে বর্তমান অর্থবছরের নয় মাসে রেমিট্যান্সের পরিমাণ কমেছে।
